ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের বয়স ২৬ থেকে ৫৫ এর মধ্যে। এখন পর্যন্ত কেরানীগঞ্জে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৭ জনে।
সোমবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবারক হোসেন জানান, নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ আরও দুই কর্মী রয়েছেন।
এসময় তিনি আরও জানান, নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। তবে উপজেলার তালিকায় ১৬৫ ও ১৬৭ নং আক্রান্ত একই ব্যক্তি হওয়ায় তালিকা থেকে একজনের নাম বাদ পড়েছে। এতে নতুন আক্রান্তরাসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস