রাজশাহী কারাগার থেকে ৬ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। জরিমানা পরিশোধ করে শর্তপূরণ করার পর তাদের মুক্তি দেয়া হয়।
সোমবার (৪ মে) পূর্বের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারা মুক্তি পান। এনিয়ে গেল তিন দিনে মুক্তি পেলো ৪৪ জন। নির্দেশনা এসেছে কিন্তু মুক্তি পাননি এমন রয়েছে ৫৪ জন বন্দি।
রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, এখনো মুক্তি না পাওয়া ৫৪ জনের কারো কারো নামে অন্য মামলা রয়েছে। আদালত খুললে সেই বিচারাধীন মামলায় জামিন পেলে তারা মুক্তি পাবেন।
তিনি আরও জানান, কয়েকজনের জরিমানার রায়ও আছে। সেই জরিমানার টাকা পরিশোধ করলে তারা মুক্তি পাবেন। আজ সোমবার নতুন করে কেন্দ্রীয়ভাবে বন্দী মুক্তির নির্দেশনা আসেনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস