করোনা থেকে সুস্থ হলেন ডিএমপির ২১ পুলিশ সদস্য

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্য থেকে ২১ জন সুস্থ হয়েছেন।

সুস্থ হওয়া পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

সোমবার (০৪ মে) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুস্থ হওয়া পুলিশ সদস্যরা কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।

করোনা সংকট মোকাবিলায় শুরু থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বহুমুখী সেবামূলক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হন।

শহরের রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানো থেকে শুরু করে, আইসোলেশন ও কোয়ারেন্টাইন ব্যবস্থা বলবৎ করতে সহায়তা, লকডাউন ব্যবস্থা কার্যকর, মৃত ব্যক্তির জানাজা ও দাফনে অংশ গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে মোটিভেশন, কাঁচাবাজারে প্রবেশ ও বাহির একমুখী করা, বিক্রেতাগণ বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্যসামগ্রী বিক্রয় করার ব্যবস্থা করেন।

ডিএমপির আক্রান্তদের মধ্যে এডিসি, এসিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফ রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুস্থ হওয়া ২১ জন সদস্য।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর