দিন দিন খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি, হাওরের জেলা সুনামগঞ্জে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ইতোমধ্যে সুনামগঞ্জে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৬ জনে। এর মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সোমবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ১২৩ জন। এবং নতুন করে হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ১২৪ জন। দুইজন কে আইসোলেশনে রাখা হয়েছে।
গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩৩৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮৩২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৫০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন মোট ১৫ জন ও আইসোলেসনে আছেন ৩৬ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার প্রত্যেক উপজেলা থেকে করোনা সন্দেহজনক রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস