আক্রান্ত নয়, তবুও টাইপিংয়ের ভুলে স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় বেলাল হোসেনের করোনা পজিটিভ বলে শনিবার (২ মে) রাতে জানানো হয়। তবে ওই রিপোর্টি টাইপিং ভুলের কারণে হয়েছে। মূলত বেলালের করোনা নেগেটিভ বলে পরবর্তীতে সংশোধনী রিপোর্টে জানানো হয়েছে।

জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে জেলার বেগমগঞ্জ উপজেলায় ৮ জন, সদরে ২ জন, সোনাইমুড়ীতে ২ জন, হাতিয়ায় একজন, সেনবাগে একজন ও কবিরহাটে একজন রোগী রয়েছে।

সোমবার (৪ মে) রিপোর্টটি ভুলের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রাম অফিসের টাইপিং ভুলে ওয়ার্ডবয় বেলালের রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার রাতে যে রিপোর্ট এসেছে তাতে ভুলে চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের বেলাল হোসেনের স্থলে হাতিয়ার স্বাস্থ্যকর্মী বেলালের নাম দেয়া হয়েছে।

রিপোর্টটি সংশোধন করে সোমবার দুপুরে বিআইটিআইডি থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর