কমলনগরে সুস্থ হয়ে উপহার নিয়ে বাড়ী ফিরলেন তিন করোনা রোগী

লক্ষ্মীপুরের কমলনগরে করোনায় আক্রান্ত তিন রোগী সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের হাতে উপহার তুলে দিয়ে বিদায় সংবর্ধনা দেন সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, বিকেলে তাদের বাড়ী পৌঁছে দিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম রাজিব। বিদায়কালীন সময়ে হাতে তালিয়ে দিয়ে বিদায় জানায় চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার কমলনগরে নারী ও শিশুসহ তিনজনের করোনা শনাক্ত হয়। এরপর এক সপ্তাহ তাদের নিজ নিজ বাড়িতে (হোম কোয়ারেন্টাইন) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাদের। কমলণগরে এ পর্যন্ত ৫জন করোনা শনাক্ত হয়েছে। বাকী দুজনের চিকিৎসা চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর