প্রতিদিন ৫‘শ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন প্রকৌশলী টুটুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান খান টুটুল কুষ্টিয়ায় তার নিজ গ্রাম হরিপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জানা যায়, তিনি প্রতিদিন প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, তেল, সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে চলেছেন। তিনি ইতিমধ্যে প্রায় ৩ হাজারের ও বেশি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলেও জানা গেছে।

এবিষয়ে প্রকৌশলী টুটুল বলেন, চলমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সামান্য একটু সহযোগিতা পেলে তাদের মুখে হাসি ফুটবে। এজন্য হজ্বে যাওয়ার জন্য টাকা জমিয়েছিলাম ও প্রভিডেন্ট ফান্ডের টাকায় অসহায় এসকল মানুষের জন্য কুষ্টিয়া সদর উপজেলায় আমার নিজ গ্রাম হরিপুরে ভ্রাম্যমাণ ফ্রি মুদি দোকান ও সবজি বাজার চালু করেছি। এখন থেকে প্রতিদিন ৪/৫ শত মানুষকে সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কাউকে খালি হাতে ফেরাতে পারি না। ইচ্ছা আছে ছোট করে হলেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার, কারন মানুষের কস্ট দেখে আর ঘরে বসে থাকতে মন চায় না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর