সরকারি ব্যাংকের ব্যয় কমাতে ৯ নির্দেশনা অর্থমন্ত্রণালয়ের

নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যয় কমাতে ৯টি নির্দেশনা দিয়েছে অর্থমন্ত্রণালয়।

গত রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

পরিচালন ব্যয় কমানোর এ নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ কেনা, অফিস স্পেস ভাড়া, সাজসজ্জা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। গাড়ি ব্যবহার, পানি, গ্যাস, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বার্ষিক সাধারণ সভা, পরিচালনা পর্ষদসহ অন্যান্য সভার জন্য ভেন্যু ভাড়া না করে ব্যাংকের সম্মেলন কক্ষেই করতে হবে। ডাইরি, ক্যালেন্ডার মুদ্রণ ও জাতীয় প্রচারণামূলক ব্যয়ে বরাদ্দ সীমিত করতে হবে।

ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহীরা অনাব্যশ বিদেশ ভ্রমণ করা যাবে না। ভ্রমণ ও যাতায়াত ভাড়, আপ্যায়ন খরচ, স্টেশনারি উন্নয়ন তহবিলে মিতব্যয়ী হতে হবে। ক্রান্তিকালীন সময়ে সভাসহ বিভিন্ন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে। তবে ব্যাংকের ফ্রন্টলাইনে যারা কাজ করেন তাদের যাতায়াত সুবিধা বাড়াতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। এ সঙ্কট মোকাবেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিৎ ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের অধিকতর তারল্য প্রবাহ বাড়িয়ে অর্থনীতির চাকা সচল রাখা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এর প্রস্তুতি হিসেবে অনাবশ্যক পরিচালন ব্যয় কমাতে এসব নির্দেশনা দেওয়া হলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর