নাটোরে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির খাদ্য সামগ্রী বিতরণ

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ৩টি পৌরসভা ও ১৩ ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা কার্যক্রমের দ্বিতীয় ধাপে চান্দাই ইউনিয়নে ৩শত কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ চত্বরে নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নিজে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।

সাংসদ বলনে, সরকারী ত্রাণের পাশাপাশি আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি সবসময় সুখে দু:খে আমার আপামর জনসাধারণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

এসময় উপস্থতি ছিলেন কল্লোল ফাউন্ডেশনের দ্বাতা সদস্য সাংসাদ পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকার, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম বকুল, মাহাবুবুল আলম বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক পিয়াস সরকার, দপ্তর সম্পাদক তানভীর হাসান স্মরন, সাংগঠনিক সম্পাদক নূর সালিম শোভনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর