জার্মানি ও তুরস্কে করোনা শনাক্তের কিট রপ্তানি করবে ইরান

প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কায় প্রথমে বেসামাল হলেও এখন সেই ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে ইরান। দেশটি এখন করোনা শনাক্তের কিটও উৎপাদন করছে। নিজেদের উৎপাদিত কিট এবার জার্মানি ও তুরস্ককে সরবরাহ করছে ইরান।

ইরানের বিজ্ঞান এবং প্রযুক্ত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট আগামী সপ্তাহে জার্মানি এবং তুরস্কে রপ্তানি করবে।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার (০৪ মে) এসব তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি।

ইরানের বিজ্ঞান ভিত্তিক কোম্পানির মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনা শনাক্তকরণ কিটকে ‘সেরোলোজিক্যাল কিট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এসব কিট বিদেশে রপ্তানির জন্য ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন সুরেনা সাত্তারি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর