৫’শ দুস্থ্য পরিবারকে সাংবাদিক ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৫’শ অসহায়, দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)।

সোমবার ৪ঠা মে বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যলয়ে এই খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এ সময় সভাপতি এ্যাড. মুজিবুল হক কিসলু বলেন, করোনাভাইরাসে প্রাদুর্ভাবে যারা কর্মহীন হয়ে পড়েছে তারা যাতে পরিবার পরিজন নিয়ে দু’মুঠো আহার পায় সেজন্যই আমাদের এই উদ্যোগ।

সাঃ সম্পাদক ফেরদৌস খান ইমন বলেন, এখনও যারা সহায়তা পায়নি তাদের খুঁজে বের করবো আমরা, এবং তাদের সহায়তা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডঃ মুজিবুল হক কিসলু, সিনিয়র সহসভাপতি মোঃ রফিক, সাঃ সম্পাদক ফেরদৌস খান ইমন, যুগ্ন সাঃ সম্পাদক এম এ আজীম, সাংগাঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটুসহ প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর