নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্থানীয় চেয়ারম্যানদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। আজ সমবার সকাল ১২টায় বে-সরকারী সংস্থা ঘাসফুলের উদ্যেগে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক ১০০ কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী ও স্থানীয় চেয়ারম্যানদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও বিশেষ অতিথি হিসাবে বে-সরকারী সংস্থা ঘাসফুলের সহকারী পরিচালক শামসুল হক সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর