তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আনিসুল হক অত্র উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার হতদরিদ্র পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। জনাব আনিসুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র প্রশংসার ভাসছেন তার এমন মানবিক কর্মকাণ্ডে। আজও উপজেলার উত্তর শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৮টি গ্রামের অসহায় ৪৫০টি পরিবারকে চাল,ঢাল,তৈল,সাবান, ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।

এসব খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব ডাঃ মোঃ সামছুদ্দিন,ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আঃ গণি,২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আতালিব মিয়া,তাহিরপুর উপজেলা মৎসবীজ দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক,২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন মিয়া,২নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি দুলাল মিয়া,০২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবি,০২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,বিএনপি নেতা নুরুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল করিম,যুবদল নেতা ইদ্রিস আলী,আলাল মিয়া,যুবদল নেতা ও কলাগাঁও বাজার বণিক সমিতির সভাপতি জামাল মিয়া,শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হযরত আলী,শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি নুর মোহাম্মদ,তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা ইমরান শাহ,সাইফুল ইসলাম সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ শামসুদ্দীন বলেন, জনাব আনিসুলের এমন মানবিক উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সমাজের বিশিষ্ট জনেরা। এর আগেও যে কোন দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে ছিলেন।

উপজেলা ছাত্রদল নেতা হোসাইন মোহাম্মদ গাজী বলেন, জনাব আনিসুলের নিজস্ব অর্থায়নে বর্তমান পরিস্থিতে হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে, আমরা উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রকৃত হতদরিদ্র পরিবারের তালিকা প্রনয়ণ করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর