টাঙ্গাইলে করোনায় নারী স্বাস্থ্য কর্মী আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে একজন নারী স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে হিসেবে কর্মরত।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক ভবনে বসবাস করতেন।

ওই ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছে। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান,রোববার জেলা থেকে মোট ৮৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকা একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।

এ নিয়ে জেলায় একজন চিকিৎসকসহ মোট ২৭ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন দুই জন। আর সুস্থ হয়েছেন সাত জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর