চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন, থানায় জিডি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক শারিরীক প্রতিবন্ধি।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে বানা ইউনিয়নের উথলী গ্রামের বাসিন্দা মো. রাশেদ শেখের ছেলে শারিরীক প্রতিবন্ধী তারা মিয়া (৫৯)।

সংবাদ সম্মেলনের আগে তারা মিয়ার সাথে প্রায় একশো লোক ভ্যান ও নসিমনযোগে উপজেলা ইউএনও’র অফিসে যান। সেখানে উপস্থিত থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন প্রতিবন্ধীকে ভাতা ও ত্রাণ সহায়তার আশ্বাস দেন।

ছবি:বার্তাবাজার।

পঙ্গু ভাতা দাবি করায় নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিবন্ধী তারা মিয়া বলেন, আমি ১৮ বছর ঢাকা চা বিক্রয় করে জীবন বাঁচিয়েছি। প্রায় এক বছর আগে পরিবার নিয়ে বাড়িতে চলে এসেছি।

পঙ্গু ভাতা ও সরকারি সহায়তার জন্য আমি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন ও বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবুর কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বারবার গেলেও ভাতা না দিয়ে তারা আমাকে গালিগালাজ ও জনসম্মুখে লাঞ্চিত করেছে। এ জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের বিরুদ্ধে অভিযোগ করায় বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

ওই ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সাথে উথলী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মোল্যাও তাকে হুমকিধামকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু বলেন, তারা মিয়া অপপ্রচার চালাচ্ছে। যা আমি সাংবাদিকদের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। তার সাথে আমি কোন খারাপ আচরণ করিনি। সে এলাকার ভোটার নয় বলে সহায়তা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘তারা মিয়ার অভিযোগ পেয়েছি এবং মৎস্য অফিসারের নিকট বিষয়টির তদন্ত দিয়েছি এবং তাকে বিভিন্ন খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১ মে জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা বাজারে ‘ত্রাণ চাওয়ায় গালিগালাজ, চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী বৃদ্ধের অভিযোগ!’এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ত্রাণ চাওয়ায় গালিগালাজ:চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী বৃদ্ধের অভিযোগ:http://bartabazar.com/archives/163964

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর