মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রোববার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বব্যাপী করোনা মহামারির বিস্তারের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে। চলমান পরিস্থিতিতে সেসব পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর