সিরাজদিখানে ২০০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে করোনাভাইরাসের প্রাদূর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী’লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো.জাকির হোসেন।

সোমবার বেলা ১১ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও গ্রামে শেখ মো.জাকির হোসেনের নিজ বাড়ী থেকে ২০০০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মো.জাকির হোসেনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০ বস্তা চাউল বিতরণ করে বিতরণ করা হয়েছে।

এসময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছি। রাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা আমার নৈতিক দ্বায়ীত্ব। আমি আশা করবো দেশের প্রতিটি বিত্তবানরা যাতে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের মানবিক সহযোগিতা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর