দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই, “তা না হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনাভাইরাস আরও বিধ্বংসী হয়ে উঠবে।”

সোমবার(০৪ মে) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

কাদের বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে যে ত্রাণ বিতরণ করছে তাদের তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে প্রেরণ করতে হবে।”

তিনি আরও বলেন, করোনাভাইরাসের এই সংকটে সম্মুখ যোদ্ধাদের কোনো অবস্থাতেই মনোবল হারালে চলবে না। “শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি আপনাদের পাশে আছে।”

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, প্রতিকূল পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর