উপসর্গ ছাড়াই নারায়ণগঞ্জে র‌্যাবের ৫৫ সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ ব্যাটালিয়নের ৫৫ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক ধাপে নমুনা পরীক্ষা করার পর তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। তবে এসব র‌্যাব সদস্যদের কারও শরীরেই উপসর্গ ছিল না।

আক্রান্ত র‌্যাব সদস্যদের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকায় র‍্যাব -১১ সদর দফতরে এবং শহরের কালিরবাজার এলাকায় ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (০৪ মে) বিকেলে র‍্যাব -১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে মোট ৫৫ জন র‍্যাব সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন।

তিনি বলেন, তাদের জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক ২টি স্থানে ১৬০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আক্রান্তরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা সবাই সুস্থ আছেন।

ইমরান উল্লাহ সরকার আরও জানান, র‍্যাব সদস্যদের মধ্যে করোনার কোন উপসর্গ নেই। যেহেতু তারা বিভিন্ন দায়িত্ব পালনের জন্য মানুষের কাছে যেতে হয় সেজন্য তাদের থেকে অন্যদের মাঝে সংক্রমণ ছড়িয়ে না পরে সেজন্য তাদের নমুনা পরীক্ষা করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর