কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে নতুন করে আরো এক পরিবারের ৭ জনসহ ১০ জন আক্রান্ত হয়েছেন। গত ২ মে পাঠানো ১১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছেন।
এরা হলেন – কটিয়াদী পূর্বপাড়া মহল্লার ব্যবসায়ীর পরিবারের ৭ জন,লোহাজুরী ইউনিয়নের আতুশাল পাড়া গ্রামের ১ জন, বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ১ জন ও মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ১ জন রয়েছেন। এ নিয়ে কটিয়াদীতে এ পর্যন্ত ২৩ জন করোনায় আক্রান্ত হলেন ।এদের মধ্যে ১২ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আক্তারুন্নেছা বলেন, তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় করোনা সনাক্তের বাড়ীসহ আশে পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর