সিরাজদিখান ও শ্রীনগরে বিএনপি নেতা আব্দুল্লাহর ১২ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ

আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ- সভাপতি, সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ্ বৈশ্বয়িক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, প্রতিবন্ধী, বেদে সম্প্রদায়, দিনমজুর ও অসহায় হত দরিদ্রদের মাঝে আজ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক শিকদার, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও আল-মুসলিম গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরনের দায়িত্ব প্রাপ্ত অহিদুল ইসলাম অহিদ, শ্রীনগর থানা যুবদল নেতা জহিরুল ইসলাম মামুন, সিরাজদিখান থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ শিকদার, যুবদল নেতা নজরুল ইসলাম ফরহাদ, থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোহেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। আল-মুসলিম গ্রুপের পক্ষ হতে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর-সিরাজদিখান উপজেলায় ১২ হাজার পরিবারের মাঝ খাদ্য সামগ্রী বিতরণ করে এবং সিরাজদিখান ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সরঞ্জামাদী হ্যান্ড স্যানিটাইজার, মাস্কও জীবানুনাশক সাবান পিপিই বিতরণ করে।

আল-মুসলিম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শেখ মো.আব্দুল্লাহ বলেন, ‘দুঃস্থ মানুষদের কল্যাণে সাহায্য করা একটি মহৎ কাজ। করোনা ভাইরাস এর কারন এই ক্লান্তিলগ্নে আত্ম মনবতার সেবায় সবাইকে এগিয়ে আসত হবে। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। আসুন আমরা সবাই মিলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। দেশের দুর্যোগ মোকাবেলায় আল-মুসলিম গ্রুপ সব সময় অসহায়দের পাশে থাকবে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর