ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষকদের সবসময় সম্মানিত করে আসছেন এবং এই করোন ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আজ ভোলার দৌলতখান উপজেলা পরিষদ হলরুমে ১৬টি কওমী মাদ্রাসার শিক্ষকদের হাতে প্রধান মন্ত্রীর ত্রান তহবীল থেকে পাওয়া ২লাখ ৫০ হাজার টাকা চেক তুলে দেয়ার সময় এসব কথা বলেন ।
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি