ঘুড়ি এক প্রকারের হালকা খেলনা, যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে বাঁশের চিকন চটা লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশার ঘুড়ি রয়েছে। বিশ্বজুড়েই ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। এছাড়াও বিভিন্ন সময় অন্যান্য দেশের মত বাংলাদেশেও ঘুড়ি ওড়ানো উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরান ঢাকার মত বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অবসর সময়ে ঘুড়ি ওড়ানো একটি বিনোদনমূলক উৎসব। তাই করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এতে শ্রমজীবি মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। লোকজন শহর অঞ্চলে ঘোরাঘুরি করতে না পারলেও গ্রামঞ্চলে রয়েছে তার উল্টো দিক। লকডাউনে অবসর সময় না কাটারই কথা। এ জন্য অবসর সময়ে সকাল বিকাল চলছে মাঠে মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। এ নিয়ে অনেকের আবাদি জমির ফসলেরও ক্ষতি হচ্ছে।
রোববার সন্ধ্যার আগে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা গ্রামের পালবাড়ি মাঠে সাহেব আলী বিশ্বাস নামের একজনের আবাদি জমির মধ্যে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিল এলাকার কয়েকজন যুবক। ক্ষেতের মধ্যে চলাচলে ফসলের ক্ষতি হওয়ায় সাহেব আলী তাদেরকে জমিতে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতে নিষেধ করায় তার (সাহেব) সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ে ওই যুবকেরা। এক পর্যায়ে গুনবহা গ্রামের প্রতাপের নেতৃত্বে সাহেব আলীর ওপর হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাহেব আলী (২০), ইউসুফ (২২) ও রশিদ (২৬) মারাত্বক আহত হয়। স্থানীয়রা আহতদের নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রোববার রাতেই সবুজ শেখ (৩০) ও সোহাগ শেখ (১৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ‘ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
বার্তা বাজার/এম.সি