আবারও লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। সোমবার (৪ মে) দুপুরে সংঘর্ষটি ঘটেছে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে। আহতদেরকে প্বার্শবর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একতারপুর গ্রামের বাসিন্দা শাহ আলম মাস্টার ও হাশেম মেম্বার দীর্ঘদিন ধরে সদলবইলে বিরোধ চালিয়ে আসছিল। আগেও বেশ কয়েকবার তাদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আবারও তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ২৫ জন আহত হয়। আ
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, দুপুরে ওইখানে সমস্যার পর থেকেই পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে