তৌহিদ হত্যা: রহস্য উদঘাটন, ঘাতক আশিক গ্রেপ্তার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘাতক আশিকুজ্জামান আশিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আশিকুজ্জামান ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।

আজ (সোমবার) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

ছবি: বার্তা বাজার

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতরবিবার (৩ মে) বিকালে আকুয়া বোর্ড এলাকা থেকে আশিককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সময় পরিহিত রক্তমাখা প্যান্ট এবং গেঞ্জি গাজীপুর শ্রীপুর এমসি বাজার থেকে উদ্ধার করা হয়। আজ সকালে তার নিজ এলাকার ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়।

ছবি: বার্তা বাজার

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মুলত মোবাইল ছিনতাই করতে গিয়ে তৌহিদুল আশিককে দেখে ফেলে। মোবাইলটি ছিনিয়ে নেয়ার সময় দুজনের জোড়াজুড়ি হলে আশিক ঘরে থাকা লোহার রড দিয়ে তৌহিদের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তৌহিদকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী তৌহিদ খুন হয়। নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর