সাতক্ষীরার কলারোয়ায় তামান্না খাতুন (২০) নামের এক গৃহবধূূ আত্মহত্যা করেছেন। সে সেনাসদস্য উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের ইলিয়াস হোসেন উজ্জলের স্ত্রী।
ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধে ওই গৃহবধূ আত্মহত্যা করে। রাজাউন বাবু নামে তার ৯মাসের এক শিশু সন্তান রয়েছে।
সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে- রবিবার দিবাগত গভীর রাতে শিশুটি কান্নাকাটি করলেও মা (গৃহবধূ) কোন সাড়া না দেয়ায় পরিবারের স্বজনরা ঘরের কাছে গিয়ে দেখতে পায় গলায় ওড়না পেচানো অবস্থায় সে ঝুলছে। তাৎক্ষনিক প্রতিবেশি ও গৃহবধূর পিতার বাড়িতে খবর দেয়া হয়।
এ ঘটনায় কলারোয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘লাশ মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, গৃহবধূ তামান্না খাতুন আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।
আত্মহননকারীর পিতা একই উপজেলার দেয়াড়া গ্রামের মো. মধু ইসলাম জানান, ‘আমার মেয়ে কেন আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না। আমি সঠিক তদন্তপূর্বক আমার মেয়ের ন্যায় বিচার চাই।’
বার্তা বাজার/এম.সি