রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ

মহামারী করোনা ভাইরাসের জন্য বাড়ানো হয়েছে সাধারণ ছুটির মেয়াদ। আগামী ১৬ মে পর্যন্ত এই ছুটি কার্যকর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এই আদেশ জারি করেছে।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এছাড়া এক উপজেলা বা এক জেলা থেকে অন্য উপজেলা বা জেলায় যাওয়া যাবে না। সাধারণ ছুটি চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। আদেশে বলা হয়েছে, “ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়, “সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর