ফরিদপুরের বোয়ালমারীতে আরও এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সে মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি মসজিদে ইমামতি করেন। এ নিয়ে ৪ মে পর্যন্ত এ উপজেলায় মোট ৪ জন করোনা রোগি শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, বোয়ালমারীর সদর ইউনিয়নের কালিয়ান্ড গ্রামে মাদারীপুর ফেরত এক মসজিদের ইমামের শরীরে করোনা উপসর্গ প্রকাশ পেলে তিনি হটলাইনে পরামর্শ নেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার জন্য বলা হয়। সে গতকাল ফরিদপুরের নমুনা দিলে আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। বোয়ালমারী উপজেলা প্রশাসন আক্রান্তের বাড়ি লকডাউন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, আক্রান্তের শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে নিজ বাড়ির একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তের বাড়িসহ আসপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বোয়ালমারী উপজেলায় ইতোপূর্বে আক্রান্ত ৩ জনের একজন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছে। এছাড়া ওপর আক্রান্ত আপন ২ সহোদর বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছে।
বার্তা বাজার/এম.সি