ঈদেও বন্ধ থাকবে সারা দেশের যাত্রী পরিবহণ

মহামারী করোনা ভাইরাসের মধ্যে এবার ঈদের ছুটিতেও সারা দেশের আন্তঃজেলা যাত্রী পরিবহণ সেবা বন্ধ থাকবে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এই কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ থেকে দেয়া আদেশে বলা হয়, “ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।”

প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চলমান সাধারোন ছুটিকে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। একইসাথে মন্ত্রীপরিষদ থেকে বলা হয়েছে, এই ছুটি চলাকালীন সময়ে এক জেলা থেকে আরেক জেলা এমনকি এক উপজেলা থেকে আরেক উপজেলাতেও জনসাধারণের চলাচল নিষেধ। এ ব্যাপারে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।”

জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে। একই আদেশে বলা হয়, ঈদ উপলক্ষে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর