মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে কারাগারে বিভিন্ন মামলায় লঘু দন্ড পেয়ে বন্দি থাকা ২ হাজার ৮৮৪ জন আসামীকে মুক্তি দেয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েক ধাপে তাদেরকে মুক্তি দেয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে মুক্তি দেয়া বন্দির সংখ্যা বাড়ানো সম্ভব।
বিশেষ বিবেচনায় মোট ২ হাজার ৮৮৪ কারাবন্দি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার প্রথম ধাপে ১৭০ আর রোববার (৩ মে) মুক্তি দেয়া হয় ৩৮৫ জনকে।
কারা মহাপরিদর্শক ব্রি. জে. এ কে এম মোস্তফা কামাল পাশা জানিয়েছে, কয়েক ধাপে মুক্তি দেয়া হচ্ছে কারাবন্দিদের।
বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলছেন, দেশের ৬৮টি কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কারাবন্দি কয়েকগুণ বেশি। সূক্ষভাবে বিবেচনা করলে আরও কয়েক হাজার কারাবন্দিকে মুক্তি দেয়া সম্ভব।
বার্তাবাজার/এসজে