বিএনপি’র পক্ষ থেকে এসএম জাহাঙ্গীর হোসেনের উপহার সামগ্রী বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ঢাকা-১৮ আসন বিএনপি’র পক্ষ থেকে করোনা ভাইরাস(কভিড-১৯) সংকট নিরসনে, মানবিক কল্যাণে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সভাপতি এসএমজাহাঙ্গীর হোসেন।

আজ রাজধানীর দক্ষিণখান থানাধীন প্রেমবাগান, কেসি স্কুল সংলগ্ন জব্বার হাজীর বাসার ফাঁকা জায়গায় এইত্রাণ বা উপহার সামগ্রী বিতরণ করা হয়। নির্দিষ্ট পিক-আপ ভ্যানে এই ত্রাণ আনা হয়। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে এইউপহার সামগ্রী প্রদান করা হয়।।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ঢাকা-১৮ আসনবিএনপি’র পক্ষ থেকে করোনা ভাইরাস (কভিড-১৯) সংকট নিরসনে, মানবিক কল্যাণে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকামহানগর উত্তরের যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বর্তমানে কঠিন সংকটে আছি। করোনা ভাইরাসেদেশের ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে দেশমাতৃকায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের উচিত ছিল আরো আগে তৎপরহওয়া। গার্মেন্টস বন্ধ ও হঠাৎ খোলা শ্রমিকদের হুমকির মুখে ফেলেছে। তিনি বিএনপি’র সকল নেতাকর্মীদের এক হয়ে মানবিকসেবা করার নির্দেশ দেন।

এই উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিমানবন্দর থানাবিএনপি’র সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, বিমানবন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, যুবদলসভাপতি দেলোয়ার হোসেন সবুজ, যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাসাস এর সভাপতি এসএম মাহমুদুলহাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও দক্ষিণখান থানা বিএনপি’র সাধারণসম্পাদক আলী আকবর, দক্ষিনখা থানা বিএনপি’র সভাপতি শাহাবউদ্দিন সাগর প্রমূখ। এছাড়াও ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর