কক্সবাজারের টেকনাফের মালিক বিহীন ৪০হাজার পিস ইয়াবা, ১টি ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করেছে ২বিজিবি।
সোমবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিওপির সদস্যরা ওয়াব্রাং ১নং স্লুইচ গেইট এলাকায় দুই জন পাচারকারীকে ধাওয়া করে। পরে উক্ত এলাকা তল্লাশী চালিয়ে একটি বস্তা, একটি ফোন সেট ও নগন ৩৫০টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যগ থেকে ৪০হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ইয়াবাগুলো বিনষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি