পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে শাক সবজি বিতরণ করছে ছাত্রলীগ

করোনায় কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে শাক সবজি বিতরণ করছে পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগ। সরাসরি কৃষকদের কাছে কিনে প্রতিদিন দুটি পিকআপ ভ্যানে করে জেলা শহর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তারা শাক সবজি বিতরণ করে যাচ্ছেন। বেশ কয়েকদিন থেকে কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

করোনার দুঃসময়ের মধ্যে আলু, লাউ্, পোটল, ঢেড়শ, চিচিঙ্গা, টমেটো, কচু শাক, করল্লা, পুই শাক, শসাসহ বিভিন্ন শাক সবজি পাচ্ছেন কয়েকশ দরিদ্র মানুষ।

আয়োজকরা জানান, করোনার মধ্যে নিম্ন আয়ের অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই নিজেরাই এই উদ্যোগ নেন। এতে অসহায় মানুষেরা যেমন বিনামূল্যে শাক সবজি পাচ্ছেন তেমনি কৃষকরাও পাচ্ছেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য। এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ছাত্রলীগের এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর