করোনার মারা যাওয়া সাংবাদিকের স্ত্রী আইসিইউতে

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান রিপোর্টার হুমায়ুন কবীর খোকনের স্ত্রীর অবস্থার অবনতি হয়েছে। তাই গতরাতে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। হাসপাতালের কর্মকর্তা তারিক শিবলী এ তথ্য জানিয়েছেন।

তারিখ শিবলী জানান, সেখানে তাকে অক্সিজেন ও নেবুলাইজার দেয়া হচ্ছে। তার জ্ঞান আছে। তিনি ভালো আছেন। সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টটি গত শুক্রবার আমরা পেয়েছি।

সেই রিপোর্টে তাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি সেদিনই সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে জানানো হয়েছে। আগে থেকেই তাদেরকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর