করোনা ভাইরাসের কারণে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশ মোতাবেত ৪ মে সোমবার সকালে ইউপি পরিষদ চত্বরে ৬ষ্ঠ ধাপে কর্মহীন অসহায় ২’শ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করেছে বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব, ইউপি সচিব সাজেদুল ইসলাম, ট্যাগ অফিসার ওবায়দুর রহমান, এসআই ফজলুল হক, মহিলা ইউপি সদস্য আমেনা বেগম, সামসুন্নাহার, সানোয়ারা বেগম, ইউপি সদস্য মাসুদ রানা, আব্দুর রউফ, মাজেম উদ্দিন, আব্দুস সাত্তার, গোলাম রব্বানী, আব্দুস সালাম, মোখলেছুর রহমান, আতোয়ার রহামন বকুল প্রমুখ।
বার্তা বাজার/এম.সি