বর্তমানে বৈশ্বিক প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরার কালিগঞ্জে কর্মহীন অসহায়দের মাঝে বিএনপির পক্ষ থেকে প্রথম দিনের মত খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যয় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) নির্বাচনি আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন এর পক্ষ থেকে সোমবার কালিগঞ্জের পাউখালি মোড়ে বেলা সাড়ে ১২ টায় খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ এবাদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ডাঃ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
প্রথম দিনে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ১০৮টি ওয়ার্ডে ১৬শ ২০টি পরিবারের মাঝে শ্যামনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেয়া হয়। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরন করা হবে।
উল্লেখ্য যে, আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন ২০০০ সালে বানভাসী মানুষের কল্যাণে একাধারে ত্রান সামগ্রী বিতরণ করে দেশের দক্ষীনাঞ্চালে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ২০০১ সালে তিনি সাতক্ষীরা -৪ আসনে ৪দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে সেরা ভোটে সংসদ সদস্য নির্বাচীত হয়ে কালিগঞ্জ দেবহাটা নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।
বার্তা বাজার/এম.সি