মাগুরায় কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু

মাগুরা সদর উপজেলায় কৃষি ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে চলতি মৌসুমের বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। আজ সোমবার সকালে সদরের নিশ্চিন্তপুরের কৃষক আরব আলীর জমিতে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন হয়।

মেশিনটি নিশ্চিন্তপুর গ্রামের কৃষক হেমায়েত আলী ভর্তুকির মাধ্যমে পেয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরাতে আগে থেকেই ১১টি কম্বাইন্ড হার্ভেস্টার ম্যাশিন আছে। এ বছর নতুন করে আরো ৭টি ম্যাশিন যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দুর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়। ২০ লাখ টাকার প্রতিটি মেশিনের মোট মুল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিন মালিকর এটির ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন। স্থানীয় কৃষকরা জানান, প্রতি এক একর জমির ধান ৪ হাজার টাকা ভাড়া দিয়ে তারা কাটতে পারছেন। এতে সময় যেমন বাচছে, তেমনি দিনমজুর লাগিয়ে ধান কাটার খরচ বাচছে ৫০ শতাংশ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর