দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ১৪৭ জন। যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২০৯ জনে। সোমবার (০৪ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা এবং স্থান পর্যালোচনা করলে দেখা যায়, ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ১১ জন, মুগদা মেডিকেল থেকে ১৪ জন, লালকুটি হাসপাতাল মিরপুর থেকে ০৪ জন, মহানগর হাসপাতাল থেকে ০৭ জন ও রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ১৩ জন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন বাদে ঢাকাসহ অন্যান্ন বিভাগে সুস্থ রোগীর পর্যালোচনা করলে দেখা যায়, ঢাকা বিভাগ থেকে সুস্থ হয়েছেন ১১ জন। রাজশাহী থেকে ০৩ জন, চট্টগ্রামে ০৭, সিলেট ১৪, রংপুর ০৪ ময়মনসিংহ থেকে মোট সুস্থ হয়েছেন ১৭ জন রোগী।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে। মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৭ জন। দেশে মোট সুস্থ হয়েছে ১২০৯ জন।
বার্তাবাজার/এসজে