ঘাটাইলে ৪৫০জন আদিবাসীকে খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ

বিশ্বব্যাপী করোনা থাবায় মানব সভ্যতা আজ হুমকির মুখে এর প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশে। টানা অবরুদ্ধ (লকডাউন) থাকার কারণে খেটে খাওয়া মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

ছবি: বার্তা বাজার

আজ দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নেরর বেতুয়াপাড়া গ্রামে অহাসয় আদিবাসীদের পাশে এসে দাড়িয়েছে টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান, উপজেলা চেয়ারম্যার ম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় আদিবাসিদের হাতে তুলে দেওয়া হয় চাল করোলা আলু।একই সাথে উপজেলা প্রশাসন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু আদিবাসীদের খাদ্য বিতরণ বিষয়ে জানায় আমারা উপজেলা পরিষদ আর উপজেলা প্রশাসন মিলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে পর্যন্ত মহামারী করোনা ভাইরাস পুরো নির্মুল না হবে আমারা অসহায় কৃষক শ্রমিক দিনমুজুরের পাশে আছি ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর