মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ০৫ জন। যার ফলে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। সোমবার (০৪ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
ডা. নাসিমা জানান, গর ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ০৫ জনের সবাই পুরুষ। এদের মধ্যে ০৩ জন ঢাকার বাসিন্দা। একজন সিলেট ও একজন ময়মনসিংহের বাসিন্দা। মৃতদের মাঝে ৩ জনের বয়স ৬০ বছরের বেশি। একজনের বয়স ৫০-৬০ বছর বয়সের মধ্যে। আরেকজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।
এর আগে, রোববার (৩ মে) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। মৃত্যু হয়েছে ০২ জনের।
বার্তাবাজার/এসজে