দেশে মহামারি করোনা ভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক ৬৮৮ জন আক্রান্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৪৩ জনে। সোমবার (০৪ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
ডা. নাসিমা জানায়, দেশে একদিনে আক্রান্ত হওয়া ৬৮৮ জন শঙ্কাত হয়েছে ৬ হাজার ২৬০টি নমুনা পরীক্ষার মাধ্যমে। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৭ জন। দেশে মোট সুস্থ হয়েছে ১২০৯ জন।
এর আগে, রোববার (৩ মে) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। মৃত্যু হয়েছে ০২ জনের।
বার্তাবাজার/এসজে