মেহেরপুরের গাংনীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আজ সোমবার সকাল ১০ টার দিকে গাংনী আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে উপজেলার ৩০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল, আলু, পিয়াজ, সাবান ও ম্যাক্স।
ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, মুজিবনগর আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন ও গাংনী আনসার ও ভিডিপি কর্মকর্তা উর্মিলা বিশ্বাস প্রমুখ।
বার্তা বাজার/এম.সি