মেহেরপুরে ইফতার দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ মুসল্লি আহত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া নতুন পাড়া জামে মসজিদের ইমামকে খাওয়ানোর জন্য ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন বেতবাড়িয়া গ্রামের সরদারপাড়ার মৃত পঞ্চত সর্দারের ছেলে তাইজুল হোসেন(৫০) ও মৃত পাচু মণ্ডলের ছেলে সোলায়মান হোসেন(৪০)
রবিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে বেতবাড়িয়া নতুন পাড়া জামে মসজিদের তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ রয়েছে। মাসব্যাপী ইমামের ইফতার ও সেহরি খাওয়ার দায়িত্ব দেয়ার জন্য মুসল্লিদের নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।

মুসল্লিদের নিয়ে যে তালিকা তৈরি হয় সেই তালিকায় সপ্তম রমজানের দাওয়াত হিসেবে সোলেমানের নাম রয়েছে, কিন্তু ওই মহল্লার মুসল্লী সেলুন এবং লাভলু বলে সোলায়মানের বাড়িতে ইমামকে দাওয়াত খাওয়াতে দেওয়া যাবে না। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহতের পরিবার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর