রাজধানীর খিলগাঁয়ের তিলপাপাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ওই কনস্টেবলের নাম তোফাজ্জল হোশেন (৩৯)।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, তিলপাপাড়ায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তোফাজ্জাল। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ায়। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তোফাজ্জাল। সেখানেই তার মৃত্যু হয়।
তার আত্মহত্যার কারণ জানতে চাইলে ওসি বলেন, স্ত্রী দাবি করেছেন, গত ২৮ এপ্রিল তোফাজ্জল করোনাভাইরাস পরীক্ষা করান। পরদিন ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তারপরও তিনি হতাশা আর টেনশনে ভুগছিলেন। স্ত্রীর এই বক্তব্য পুলিশ তদন্ত করে দেখবে জানিয়ে ওসি বলেন, “তখন বোঝা যাবে তার আত্মহত্যার পথ বেছে নেওয়ার কারণ আসলে কী।
বার্তাবাজার/এসজে