তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের মাঝে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রাণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার হত দরিদ্র শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করেছে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে পৌর এলাকার বাউশি বাঙ্গালী উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরন করা হয়। এসময় প্রায় ৭ শতাধিক দরিদ্র নির্মাণ শ্রমিকের মাঝে এ ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সোহরাব আলী, আব্দুল মালেক, সাধারন সম্পাদক আলমগীর হোসেন , যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কোষাধ্য‌ক্ষ খলিলুর রহমান প্রমুখ।

এ বিষয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে আমরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দরিদ্র শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ ত্রান বিতরন অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর