ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যে হঠাৎ করে গত ২৪ ঘণ্টায় এক পরিবারের ১০ জনসহ ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়ালো।
আজ সোমবার (০৪ মে) বেলা পৌণে ১২টার দিকে সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্নস্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুই জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনো প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।
বার্তাবাজার/এমকে