বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে শহরের পৌর নিউ সুপার মার্কেটের ১২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এ সহযোগিতা করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে সার্কিট হাউস মাঠে সামাজিক দূরত্বতা বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন।
নভেল করোনা (কোভিড-১৯) কে কেন্দ্র করে প্রায় এক মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতিরেকে অন্য সকল পণ্যের দোকান বন্ধ রাখায় ব্যপকভাবে ক্ষতি সাধন হওয়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

বরগুনা পৌর সুপার নিউ মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবেতর জীবন যাপন করছে এ নিয়ে এক সংবাদকর্মীর ফেইসবুক একটা স্ট্যাটাস দিয়েছে বরগুনা জেলা প্রশাসক স্ট্যাটাসটি দেখে এ ব্যবস্থা গ্রহন করেছেন।
খাদ্য সামগ্রী প্রদানকালে, পৌর সুপার নিউ মার্কেট সমিতির সভাপতি জসিম উদ্দীন বলেন, আমরা ব্যবসানুযায়ী প্রতিটি দোকানী ঋণগ্রস্থ। তবে এতদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাপক অঙ্কের লোকসান গুনতে হবে আমাদের। তাই স্বল্প সুদে আবারও ঋণের প্রয়োজন হবে। নচেত ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। এসময় সমিতির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আলম মুসুল্লী উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এ খাদ্য সামগ্রী আপনাদের হাতে পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে আপনারা এ মহামারির সময়টুকু নিজে ও পরিবারকে রক্ষা করতে ঘরে থাকবেন। তাহলেই আল্লাহর রহমতে আমরা সকলে সুস্থ হয়ে স্বভাবিক জীবনে ফিরতে পারব।
বার্তা বাজার/এম.সি