এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে: প্রধানমন্ত্রী

এক ইঞ্চি জমিও যেন চাষাবাদের বাকি না থাকে তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মে) গনভবন থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার গুরুত্ব্বপূর্ণ ব্যাক্তিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের জমি অনেক উর্বর। বীজ ফেললেই ফসল ফলে। এমন উর্বর জমি পৃথিবীর খুব কম দেশে আছে। আমরা যদি সকল জমি চাষের আওতায় আনতে পারি তাহলে আমরা নিজেরাই নিজেদের খাদ্যের ব্যবস্থা করতে পারবো। আলাদা করে আমদানি করতে হবে না।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭১-এর যুদ্ধের পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন ‘যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনি কিভাবে কি করবেন?’। উত্তরে বঙ্গবন্ধ বলেছিলেন, আমাদের দেশেরর মাটি অনেক উর্বর। চিন্তার কোনো কারণ নেই।

উল্লেখ, চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের ধারাবাহিকতায় আজকে রংপুর বিভাগের সাথে কথা বলবেন। এটাই শেষ বিভাগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর