ঈদের আগেই অসহায়দের মাঝে সহায়তা পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মে) গনভবন থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার গুরুত্ব্বপূর্ণ ব্যাক্তিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা কারও কাছে হাত পাততে পারে না। কর্মহীন হয়ে যাওয়ার কারনে তারা আজ মানবেতর দিন যাপন করছেন। তাদেরসহ অসহয়ায় নিম্ন আয়ের মানুষদের কাছে ঈদের আগেই সহায়তা পৌছে দেয়া হবে। যাতে সবাই অন্তত ঈদটা ভালভাবে উদযাপন করতে পারে।
উল্লেখ, চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের ধারাবাহিকতায় আজকে রংপুর বিভাগের সাথে কথা বলবেন। এটাই শেষ বিভাগ।
বার্তাবাজার/এসজে