পাবনায় একটি বিদেশি রিভালভার ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
গতকাল সন্ধ্যায় পাবনা সদরের অনন্ত মোড়ে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত সাকিব হোসাইন (১৯) সদর উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
এ বিষয়ে পাবনা র্যাব-১২ কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন অনন্ত মোড়ে অভিযান চালিয়ে সাকিব হোসাইনকে (১৯) একটি বিদেশি রিভালভার ও এক রাউন্ড গুলিসহ অনন্ত মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি